Incident detail
Public case record — reporter identity is not disclosed
Case reference
BAN-MI-WI8KLJ
Bandarban · Submitted 23 August 2026
Incident summary
তারিখ: ২৫ জুলাই ২০২৬ ঘটনাস্থল: বালাঘাটা ব্রিগেড এলাকা ২৫ জুলাই ২০২৬ তারিখে সুনীলা তঞ্চঙ্গ্যা, যিনি পেশায় একজন প্রধান শিক্ষিকা, তার মোবাইল ফোনে একটি ফোনকল পান। ফোনে তাকে জানানো হয় যে, তার ছেলে এবং তার আরও দুই বন্ধুকে অপহরণ করে বেঁধে রাখা হয়েছে। এমন সংবাদ পেয়ে তিনি স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন হয়ে পড়েন। তবে তিনি আতঙ্কিত না হয়ে দ্রুত বিষয়টি যাচাই করার উদ্যোগ নেন। তিনি পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে যোগাযোগ করে তার ছেলের বিষয়ে খোঁজ নেন। পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে তিনি জানতে পারেন যে, তার ছেলে নিরাপদে বাড়িতেই অবস্থান করছে। এর ফলে ফোনে দেওয়া অপহরণের তথ্যটি মিথ্যা বলে জানা যায়। ঘটনাটি সুনীলা তঞ্চঙ্গ্যাকে ভয় দেখানো ও আদায়ের চেষ্টা উদ্দেশ্যে করা একটি বিভ্রান্তিকর ফোনকল বলে প্রতীয়মান হয়। তবে তিনি বিচক্ষণতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে দ্রুত প্রকৃত তথ্য জানতে সক্ষম হন।
Location
বালাঘাটা ব্রিগেড এলাকা
Verification checklist
- Visual inspectionPending
- Source forensicsPending
- Context checkPending
- Cross-checkPending