Public incident library

Verified community reports

Search verified incidents posted by trained volunteers in the InfoCheck Circle network. Filter by district, type, or status to understand what communities are seeing.

14
Verified reports
5
Districts

Public incidents are posted by trained volunteers and anonymized. Volunteer names and personal details are never displayed.

Browse reports

All approved incidents

  • SAT-TG-TTTLHQ
    Created 3 Sept 26Satkhira
    TFGBVYELLOW

    "X" প্রায় ছয় মাস ধরে তার সঙ্গীর কাছ থেকে ক্রমাগত মানসিক নির্যাতনের শিকার হয়ে আসছেন, যার মধ্যে রয়েছে অপমান, নিয়ন্ত্রণমূলক আচরণ এবং সামাজিক বিচ্ছিন্নতা তৈরি করা। সময়ের সাথে সাথে এই আচরণ শারীরিক নির্যাতনে রূপ নেয়। সম্পর্ক শেষ হওয়ার পর, সঙ্গী প্রতিশোধমূলকভাবে "X"-এর ব্যক্তিগত ছবি ও ভিডিও তার সম্মতি ছাড়াই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়, যা তার সামাজিক মর্যাদা, মানসিক স্বাস্থ্য এবং নিরাপত্তার ওপর মারাত্মক প্রভাব ফেলেছে। বর্তমান অবস্থা: "X" তীব্র মানসিক চাপ ও সামাজিক কলঙ্কের ঝুঁকিতে রয়েছেন। ডিজিটাল বিষয়বস্তু এখনও অনলাইনে থাকার সম্ভাবনা থাকায় সমস্যাটি চলমান।

    Unresolved
  • BAN-OF-WBN1RM
    Created 1 Sept 26Bandarban
    Online Fraud & ScamsYELLOW

    স্ক্যাম বা বিভ্রান্তিকর কনটেন্ট বর্তমানে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও মেসেজিং প্ল্যাটফর্মের মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ছে। বিশেষ করে Facebook Messenger, Facebook গ্রুপ ও পেজ, WhatsApp, IMO, SMS এবং বিভিন্ন অনলাইন কমিউনিটি ব্যবহার করে এসব কনটেন্ট প্রচার করা হয়। প্রতারকরা সাধারণত আকর্ষণীয় অফার, চাকরির সুযোগ, লটারি বা পুরস্কার, সরকারি সহায়তা, জরুরি আর্থিক সুবিধা কিংবা কম দামে পণ্য দেওয়ার কথা বলে মানুষকে প্রলুব্ধ করে। অনেক ক্ষেত্রে ভুয়া লিংক, স্ক্রিনশট, ভিডিও বা সরকারি/বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম ও লোগো ব্যবহার করে কনটেন্টকে বিশ্বাসযোগ্য হিসেবে উপস্থাপন করা হয়। Facebook গ্রুপ ও Messenger-এ একটি পোস্ট বা বার্তা ছড়িয়ে পড়ার পর ব্যবহারকারীরা সেটি যাচাই না করেই শেয়ার করলে দ্রুত অনেক মানুষের কাছে পৌঁছে যায়। WhatsApp ও IMO-এর ব্যক্তিগত ও গ্রুপ চ্যাটেও একই ধরনের বার্তা ফরোয়ার্ড করা হয়। SMS-এর মাধ্যমে সংক্ষিপ্ত বার্তা ও সন্দেহজনক লিংক পাঠিয়ে ব্যবহারকারীকে ক্লিক করানো বা ব্যক্তিগত তথ্য সংগ্রহের চেষ্টা করা হয়। এছাড়া ভুয়া অ্যাকাউন্ট, ফেক পেজ এবং কখনও কখনও হ্যাক হওয়া পরিচিত ব্যক্তির অ্যাকাউন্ট ব্যবহার করে মানুষের বিশ্বাস অর্জন করা হয়। জরুরি পরিস্থিতি, ভয়, লোভ বা দ্রুত লাভের প্রতিশ্রুতি ব্যবহার করে মানুষকে দ্রুত সিদ্ধান্ত নিতে বাধ্য করাও এসব স্ক্যামের একটি সাধারণ কৌশল। ফলে কোনো বার্তা বা অফার শেয়ার বা অনুসরণ করার আগে উৎস যাচাই করা, সন্দেহজনক লিংকে ক্লিক না করা এবং ব্যক্তিগত বা আর্থিক তথ্য না দেওয়া গুরুত্বপূর্ণ।

    Unresolved
  • MOU-OF-6X5MJU
    Created 29 Aug 26Moulvibazar
    Online Fraud & ScamsYELLOW

    চা বাগানের চা শ্রমিকদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে সরকার কর্তৃক নির্ধারিত আর্থিক সহায়তা হিসেবে শ্রমিকদের মাঝে ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা প্রদান করা হয়ে থাকে। এই অর্থ চা শ্রমিকদের আর্থিক স্বচ্ছলতা ও জীবনযাত্রার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, কিছু অসাধু ব্যক্তি চা শ্রমিকদের এই সরকারি অর্থপ্রাপ্তির বিষয়টি জেনে বিভিন্ন মোবাইল নম্বর থেকে ফোন করে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। এর ফলে অনেক সহজ-সরল ও প্রযুক্তিগতভাবে কম অভিজ্ঞ চা শ্রমিক প্রতারণার শিকার হচ্ছেন। প্রতারকরা সাধারণত চা শ্রমিকদের মোবাইল নম্বরে ফোন করে নিজেদের পরিচয় গোপন রেখে বিভিন্ন ধরনের মিথ্যা তথ্য প্রদান করে। তারা বলে থাকে— আপনার ৫,০০০/- টাকা ভুল করে আমার/অন্য একটি বিকাশ নম্বরে চলে গেছে। টাকাটা ফেরত দিয়ে দিন। অনেক সময় প্রতারকরা আরও ভয় দেখিয়ে বলে— “টাকাটা ফেরত না দিলে পুলিশ আপনার বাসায় যাবে।” এ ধরনের ভয়ভীতি ও মিথ্যা তথ্যের কারণে অনেক চা শ্রমিক আতঙ্কিত হয়ে পড়েন এবং বিষয়টি যাচাই না করেই প্রতারকদের দেওয়া নম্বরে টাকা পাঠিয়ে দেন। চা শ্রমিকদের একটি বড় অংশ আর্থিকভাবে স্বল্প আয়ের মানুষ। ফলে সরকারি সহায়তার ৫,০০০/- টাকা তাদের পরিবারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতারণার মাধ্যমে এই অর্থ হারিয়ে গেলে শ্রমিক ও তার পরিবার আর্থিক সংকটে পড়েন। বিশেষ করে যারা মোবাইল ব্যাংকিংয়ের নিয়ম-কানুন সম্পর্কে পর্যাপ্ত ধারণা রাখেন না, তারা প্রতারকদের কথায় সহজেই বিশ্বাস করে টাকা ফেরত দিয়ে দেন। প্রতারকরা পুলিশে অভিযোগ, মামলা বা গ্রেপ্তারের ভয় দেখিয়ে শ্রমিকদের ওপর মানসিক চাপ সৃষ্টি করে।

    Unresolved
  • BAN-MI-PLGHBT
    Created 26 Aug 26Bandarban
    MisinformationYELLOW

    শিক্ষা সংবাদ নামে একটা পেজে দেখা গেছে পুরানো ভিডিও কে বর্তমান বলে আপলোড করে দিচ্ছে যা বিভ্রান্তিকর ও মানুষকে নানা সম্প্রীতির নষ্ট করা হতে পারে যা এটি বর্তমান শিক্ষামন্ত্রী ড. এএনএম এহসানুল হক মিলনের নিজ নির্বাচনী এলাকায় তাঁর গাড়িতে হামলা বা ভাঙচুরের দাবি করা ভিডিওটি বিভ্রান্তিকর, কারণ প্রচারিত ফুটেজটি আসলে ২০২২ সালের , কোনো সাম্প্রতিক ঘটনা নয়।মূল তথ্য-যাচাইয়ের বিবরণঅভিযোগ: সোশ্যাল মিডিয়ার পোস্টগুলোতে দাবি করা হয়েছে যে, শিক্ষামন্ত্রী তার এলাকায় জনরোষ ও যানবাহন ভাঙচুরের শিকার হয়েছেন।বাস্তবতা: তথ্য যাচাইকারী সংস্থাগুলো (যেমন রিউমর স্ক্যানার) নিশ্চিত করেছে যে ভিডিওটি ২০২২ সালের একটি ঘটনার, ফলে এটিকে সাম্প্রতিক ঘটনা হিসেবে পুনরায় প্রচার করাটা মিথ্যা।প্রেক্ষাপট: ভাইরাল হওয়া ক্লিপটিতে পুরোনো ফুটেজ ব্যবহার করা হয়েছে, যেখানে মন্ত্রীকে অতীতের সেই ঘটনার সময় গাড়ির ক্ষতির বিষয়ে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে বলতে শোনা যায়, কিন্তু এটিকে প্রসঙ্গ থেকে বিচ্ছিন্ন করে নতুনভাবে ব্যবহার করা হয়েছে।

    Unresolved
  • BAN-OF-H4KS9Z
    Created 26 Aug 26Bandarban
    Online Fraud & ScamsYELLOW

    স্বনামধন্য প্রতিষ্ঠান যেমন: সহজ ওয়েবসাইট থেকে বাস টিকেট করা যায়। তাদের নাম ব্যবহার করে অমুক জায়গা থেকে অমুক জায়গা টিকেট মূল্য ০ টাকা বলে মেসেজ দেওয়া এবং খারাপ লিংক দেওয়া থাকে।

    Unresolved
  • BAN-MA-7VQMGU
    Created 25 Aug 26Bandarban
    MalinformationGREEN

    Ak didi tar nijer chobi onnokew bebohar korche kharap kaje seta dekhte peye tar real id te shochetonotamulok post dei.sekhane tar porichito friend list ar manusder fake id ta k report dite bole.

    Unresolved
  • BAN-OF-MS5D3Z
    Created 25 Aug 26Bandarban
    Online Fraud & ScamsYELLOW

    অনেক ছেলে-মেয়ে ও তরুণ-তরুণী বিভিন্ন অনলাইন জুয়ার লিংকে ক্লিক করে প্রতারণার শিকার হচ্ছেন এবং নিজেদের আইডির অ্যাক্সেস হারাচ্ছেন। আবার কেউ কেউ লিংকটি জুয়ার সঙ্গে সম্পর্কিত তা না জেনেই অনিচ্ছাকৃতভাবে অন্যদের কাছে শেয়ার করছেন। ফলে এসব লিংকের মাধ্যমে আরও অনেক মানুষ ঝুঁকির মধ্যে পড়ছেন।

    Unresolved
  • BAN-MA-0MBRJY
    Created 24 Aug 26Bandarban
    MalinformationGREEN

    Koyekdin age fb te akta post dekhechi jkhane x namer ak meye tar chele bondhuder sathe tola akti sadharon chobi niye social media te meyeta k niye ank baje comment, gali & jatishotta niye kharap kharap kotha bolte.chobiti onnokew meyetir onumuti chara collect kre se bekti tar id theke upload kre.tar pasapasi meyeti k disturb ba humiliate krar jonne meyetir id link comment boxe share kre

    Unresolved
  • BAN-MI-WI8KLJ
    Created 23 Aug 26Bandarban
    Misinformation

    তারিখ: ২৫ জুলাই ২০২৬ ঘটনাস্থল: বালাঘাটা ব্রিগেড এলাকা ২৫ জুলাই ২০২৬ তারিখে সুনীলা তঞ্চঙ্গ্যা, যিনি পেশায় একজন প্রধান শিক্ষিকা, তার মোবাইল ফোনে একটি ফোনকল পান। ফোনে তাকে জানানো হয় যে, তার ছেলে এবং তার আরও দুই বন্ধুকে অপহরণ করে বেঁধে রাখা হয়েছে। এমন সংবাদ পেয়ে তিনি স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন হয়ে পড়েন। তবে তিনি আতঙ্কিত না হয়ে দ্রুত বিষয়টি যাচাই করার উদ্যোগ নেন। তিনি পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে যোগাযোগ করে তার ছেলের বিষয়ে খোঁজ নেন। পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে তিনি জানতে পারেন যে, তার ছেলে নিরাপদে বাড়িতেই অবস্থান করছে। এর ফলে ফোনে দেওয়া অপহরণের তথ্যটি মিথ্যা বলে জানা যায়। ঘটনাটি সুনীলা তঞ্চঙ্গ্যাকে ভয় দেখানো ও আদায়ের চেষ্টা উদ্দেশ্যে করা একটি বিভ্রান্তিকর ফোনকল বলে প্রতীয়মান হয়। তবে তিনি বিচক্ষণতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে দ্রুত প্রকৃত তথ্য জানতে সক্ষম হন।

    Unresolved
  • BAN-OF-GAQ637
    Created 23 Aug 26Bandarban
    Online Fraud & ScamsYELLOW

    আমার Facebook অ্যাকাউন্ট হ্যাক করার চেষ্টা করা হয়েছিল। বর্তমানে আমি আমার অ্যাকাউন্টের নিরাপত্তা নিশ্চিত করেছি এবং অ্যাকাউন্টটি নিরাপদ আছে। তবে পূর্বে কেউ আমার অনুমতি ছাড়া অ্যাকাউন্টে প্রবেশের চেষ্টা করেছিল। ভবিষ্যতে যেন এ ধরনের অননুমোদিত প্রবেশের চেষ্টা বন্ধ হয় এবং বিষয়টি নজরে রাখা হয়, সে জন্য ঘটনাটি রিপোর্ট করছি।

    Unresolved