Incident detail
Public case record — reporter identity is not disclosed
Case reference
MOU-OF-6X5MJU
Moulvibazar · Submitted 29 August 2026
Incident summary
চা বাগানের চা শ্রমিকদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে সরকার কর্তৃক নির্ধারিত আর্থিক সহায়তা হিসেবে শ্রমিকদের মাঝে ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা প্রদান করা হয়ে থাকে। এই অর্থ চা শ্রমিকদের আর্থিক স্বচ্ছলতা ও জীবনযাত্রার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, কিছু অসাধু ব্যক্তি চা শ্রমিকদের এই সরকারি অর্থপ্রাপ্তির বিষয়টি জেনে বিভিন্ন মোবাইল নম্বর থেকে ফোন করে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। এর ফলে অনেক সহজ-সরল ও প্রযুক্তিগতভাবে কম অভিজ্ঞ চা শ্রমিক প্রতারণার শিকার হচ্ছেন। প্রতারকরা সাধারণত চা শ্রমিকদের মোবাইল নম্বরে ফোন করে নিজেদের পরিচয় গোপন রেখে বিভিন্ন ধরনের মিথ্যা তথ্য প্রদান করে। তারা বলে থাকে— আপনার ৫,০০০/- টাকা ভুল করে আমার/অন্য একটি বিকাশ নম্বরে চলে গেছে। টাকাটা ফেরত দিয়ে দিন। অনেক সময় প্রতারকরা আরও ভয় দেখিয়ে বলে— “টাকাটা ফেরত না দিলে পুলিশ আপনার বাসায় যাবে।” এ ধরনের ভয়ভীতি ও মিথ্যা তথ্যের কারণে অনেক চা শ্রমিক আতঙ্কিত হয়ে পড়েন এবং বিষয়টি যাচাই না করেই প্রতারকদের দেওয়া নম্বরে টাকা পাঠিয়ে দেন। চা শ্রমিকদের একটি বড় অংশ আর্থিকভাবে স্বল্প আয়ের মানুষ। ফলে সরকারি সহায়তার ৫,০০০/- টাকা তাদের পরিবারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতারণার মাধ্যমে এই অর্থ হারিয়ে গেলে শ্রমিক ও তার পরিবার আর্থিক সংকটে পড়েন। বিশেষ করে যারা মোবাইল ব্যাংকিংয়ের নিয়ম-কানুন সম্পর্কে পর্যাপ্ত ধারণা রাখেন না, তারা প্রতারকদের কথায় সহজেই বিশ্বাস করে টাকা ফেরত দিয়ে দেন। প্রতারকরা পুলিশে অভিযোগ, মামলা বা গ্রেপ্তারের ভয় দেখিয়ে শ্রমিকদের ওপর মানসিক চাপ সৃষ্টি করে।
Location
ভাড়াউড়া চা বাগান, শ্রীমঙ্গল, মৌলভীবাজার।
Verification checklist
- Visual inspectionCompleted
- Source forensicsCompleted
- Context checkCompleted
- Cross-checkCompleted
Decision: True
Risk triage:YELLOW · High risk